Wednesday, November 1, 2017
শব্দজোনাকি উৎপল বন্দ্যোপাধ্যায় বিকেলে এক ঝাঁক শব্দ উড়ছিল নদীর ধারে সূর্যের রুগ্ ণ ডানা বেয়ে চুঁইয়ে পড়ছিল রং শব্দগুলো সেই রং এ স্নান করে উড়ে এসেছিল আমাদের পাড়ায় সন্ধ্যায় তোর একমুঠো হাসি ছড়িয়ে দিতেই শব্দজোনাকি ইচ্ছেউঠোনের গায়ে লাইনের পর লাইন দাঁড় করালাম ভুলবো না,সেটাই আমার প্রথম কবিতা ●■●■●■ কবিতাটি এপ্রিল 2015 তে ""কবিতা সীমান্ত""পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠিকানা---27, বি.টি.রোড, কামারহাটি, কলকাতা---700058.সম্পাদক--দীপেন রায়।
Subscribe to:
Post Comments (Atom)
-
নিজের কবিতা নিজেই পড়ি ( কবি সুজিত অধিকারীর ডায়রির পাতা থেকে ) নাই নাই করে নৈষ্ঠিকের দশ বছর হল । প্রথম প্রথম খুব আনন্দে...
-
জনান্তিকে তুমি কবি [ মুখবন্ধ :- কবি সুজিত অধিকারীর প্রিয় জন্মভূমির এই সেই বট ,অশ্বত্থ, কাঠগোলাপ । তার পাশেই কবির অনন্ত শয়ান । সেই স...
No comments:
Post a Comment