Sunday, June 18, 2017

নিজের কবিতা নিজেই পড়ি 

( কবি সুজিত অধিকারীর ডায়রির পাতা থেকে )

             নাই নাই করে নৈষ্ঠিকের দশ বছর হল । প্রথম প্রথম খুব আনন্দের সাথে সবাইকে দিতাম । এবং আমার কবিতা শোনাতাম । ভদ্র লোকেরা যে বিরক্ত হয় তা বুঝতাম না । শীত, গ্রীষ্ম, বর্ষা তবুও নৈষ্ঠিক বের হয় । একবার একজনকে এক দোকানের সামনে পেয়ে বিনি পয়সায় একটি নৈষ্ঠিক ধরিয়ে দিলাম । দেখলাম তিনি কাগজটি কে নিলেন ।পাশে আমি ফোনে ব্যস্ত একটু দূরে । তারমধ্যে মুড়ি চানাচুর খেয়ে তিনি তেল চিটচিটে হাতটি মুছে দুমড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল কাগজটি । ব্যথাটা এসে সোজা বুকে বিঁধল ।                  জন্ম দিয়েছিলাম আমরা দুজন । কত কষ্টে লেখা গুলো  কালেক্ট করতে হয় তা আমরা জানি ।আমাদের মতো তারাও জানে, একটু নাম ডাকওয়ালা কবি  - তাঁর কাছে মিনিমাম সাত দিন ঘুরতে হয়, আরো দামী হলে তো তাঁর পাশেই ঘেঁষা যায় না । তবু নৈষ্ঠিকের বয়স হল দশ, আমার কবিতা লেখা বারো ।  
        
           এখন ঘরে বসে নিজের কবিতা নিজেই পড়ি । 

No comments:

Post a Comment