সম্পাদকীয় ,
“ আমি লিখি
এ লেখার মৃত্যু হলে একজন কবি জন্ম নেবে "
কবি সুজিত অধিকারীর এই গভীর উচ্চারণ কে স্মরণ করে তাঁর নৈষ্ঠিক পত্রিকার কাজ শুরু হল । দীর্ঘ দশ বছর কবি স্বয়ং কাজ করে গেছেন অক্লান্ত পরিশ্রমে । হঠাৎ তাঁর মৃত্যুতে থমকে গিয়েছিল নৈষ্ঠিক । তার স্বপ্ন ও সৃষ্টিকে সঠিক পথে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর ।শুধু তাই নয়, তাঁর মৃত্যুর কিছুদিন পর নৈষ্ঠিক আকাদেমি প্রতিষ্ঠিত হয়েছে ।
আকাদেমির ত্রিমুখী কর্মধারা - সংস্কৃতি, কর্মযোগ ও মনের মুক্তি নিয়ে আমরা স্বপ্ন দেখছি । আন্দোলন করছি । ইতিমধ্যে ফুল, ফল ও সব্জি প্রদর্শনী করে নৈষ্ঠিক আকাদেমির পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়েছে ।
নিষ্ঠা থেকে নৈষ্ঠিক ।
কবির অসমাপ্ত কাজকে দীর্ঘ চার বৎসর পরে আমরা হাতে তুলে নিয়েছি ।তুলে দিচ্ছি আপনাদের হাতে নৈষ্ঠিক সাহিত্য পত্রিকা । পাশে থাকুন ভালো থাকুন ।
শুভেচ্ছান্তে
সম্পাদক
No comments:
Post a Comment