Sunday, June 18, 2017

জনান্তিকে তুমি কবি 

  [ মুখবন্ধ :- কবি সুজিত অধিকারীর প্রিয় জন্মভূমির এই সেই বট ,অশ্বত্থ, কাঠগোলাপ । তার পাশেই কবির অনন্ত শয়ান । সেই স্মৃতি তুলে ধরার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস । ]
       উত্তম বসাক 
শহর থেকে অনেক দূরে জনান্তিকে 
গ্রাম লুকিয়ে অজস্র স্মৃতি নিয়ে 
নৈঃশব্দ গ্রাস করে বট - অশ্বত্থ - কাঠগোলাপ 
অন্ধকারে পাতা ঝরার শব্দ জুড়ে দেয় ঘ্রাণ 
ধুলো মাটি আর শুকনো পাতা আড়াল করে 
কবির জাদু ভরা বাঁশি আর জন্মভূমি 

মায়ের মন্দির জানান দেয় - সৃষ্টির কলম এখানেই পোঁতা 
লুকিয়ে আছো বেদীতলে অন্ধকার অশ্বত্থের পাশে 
তোমার শৈশব - কৈশোর - যৌবন 
কত স্মৃতি জানে এই গ্রাম
ভোলে নাম কত প্রিয়জন

কিন্তু তোমার কলমে অমর তুমি কবি 
বট - অশ্বত্থ - কাঠগোলাপ ভোলেনি তোমাকে 
আজও কাঁদে তাঁরা নিভৃতে একান্তে ......

No comments:

Post a Comment